18 C
New York

দোলের সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের বাড়ি

Must Read

কলকাতা: দোলের সকালে পার্কস্ট্রিটে (Park Street) ভেঙে পড়ল ১৫০ বছরের পুরানো বাড়ির (Park Street Old House Collapsed) একাংশ। যদিও কেউ আহত হননি বলেই খবর। সে সময়ে বাড়িতে ছিলেন না বাসিন্দারা। তবে ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পার্কস্ট্রিট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

মঙ্গবার দোল পূর্ণিমার (Dol Purnima) ছুটি থাকায় কর্মব্যস্ততা ছিল না। সকালের দিকে বাড়িটির ছাদের অংশ ভেঙে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাড়িটি ১৫০ বছরের পুরনো এবং দীর্ঘদিন ধরে কোনও সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারেই জরাজীর্ণ। ২৭ ফেব্রুয়ারি ভূমিকম্পের ফলে বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ে বলেই ছাদের অংশটি ভেঙে পড়ল। সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে ভেঙে পড়ে কংক্রিটের চাঙড়। এই ঘটনায় পথচারী এবং গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, ভূমিকম্পের জেরেই স্টেশনের কংক্রিটের চাঙর ভেঙে পড়েছে? যদিও এই বিষয়ে মেট্রোর তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দোলের দিনে খামখেয়ালি আবহাওয়া, ঘামে ভিজবে দক্ষিণবঙ্গ

Latest News

গরমের মাঝে স্বস্তির খবর! বৃষ্টি সম্ভাবনা জেলাগুলিতে

ওয়েব ডেস্ক : গরমের দাপট বাড়ছে বঙ্গে। সকাল থেকে তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার মধ্যে স্বস্তির খবর শোনাল...

More Articles Like This