মার্চের শুরুতেই ধাক্কা! বাড়ল গ্যাসের দাম

Must Read

ওয়েব ডেস্ক: পরপর মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। মার্চ মাসের শুরুতেই আবারও বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা (Commercial LPG Price Hike)। আগের দামের তুলনায় প্রতি সিলিন্ডারে ৩১ টাকা বেশি গুনতে হবে ব্যবসায়ীদের। তবে স্বস্তির বিষয়, ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। তা ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে।

তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, জ্বালানির বৈশ্বিক চাহিদা ও মুদ্রা বিনিময় হারের ওঠানামার উপর ভিত্তি করেই প্রতি মাসে বাণিজ্যিক গ্যাসের ‘পুনর্মূল্যায়ন’ করা হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রায় ১৫ টাকা ৫০ পয়সা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। নভেম্বরে সামান্য ৫ টাকা কমলেও ডিসেম্বরের পর নতুন বছরে ফের ঊর্ধ্বমুখী হয় দর।

আরও পড়ুন: হরমুজে যুদ্ধের ছায়া! ইরান–মার্কিন সংঘাতে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম

১ জানুয়ারি ২০২৬-এ এক ধাক্কায় ১১১ টাকা বৃদ্ধি পায় দাম। ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বাড়ে। তার সঙ্গে মার্চে নতুন করে ৩১ টাকা বৃদ্ধি, সব মিলিয়ে গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের মূল্য। এই ধারাবাহিক বৃদ্ধির প্রভাব পড়ছে হোটেল, রেস্তরাঁ, ধাবা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচে। ব্যবসায়ীদের মতে, রান্নার খরচ বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত খাবারের দামে পড়তে পারে।

যদিও সাধারণ পরিবারের জন্য আপাতত স্বস্তি ঘরোয়া এলপিজির দামে কোনও পরিবর্তন হয়নি। তবুও বাণিজ্যিক ক্ষেত্রে ধারাবাহিক মূল্যবৃদ্ধি বাজারদরে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This