27.1 C
New York

জামকারান মসজিদে লাল পতাকা! খামেনেইয়ের মৃত্যুর বদলায় চরমতম পদক্ষেপ নিতে চলেছে ইরান?

Must Read

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) রাজধানী তেহরান সংলগ্ন জামকারান মসজিদে (Jamkaran Mosque) উড়ছে লাল পতাকা (Red Flag)। পবিত্র নগরী কোমে অবস্থিত জামকারান মসজিদ-এর গম্বুজে প্রতীকী লাল পতাকা উত্তোলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei) মৃত্যুর বদলা নিতে এবার বড় পদক্ষেপের পথে তেহরান। ইরানের সাম্প্রতিক পদক্ষেপ থেকে তেমনই ইঙ্গিত মিলছে।

শিয়া ইসলামি প্রতীকে লাল পতাকা সাধারণত ‘শহদত’ ও ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার’-এর বার্তা বহন করে। বিশেষ করে কোনও বিশিষ্ট ধর্মীয় বা রাজনৈতিক নেতার মৃত্যু হলে এই পতাকা ইঙ্গিত দেয় যে, ‘রক্তের হিসাব এখনও বাকি’। ফলে জামকরান মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে এই পতাকা উত্তোলনকে কেবল ধর্মীয় আবেগ নয়, এটিকে ইরানের কড়া বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলিরেজা আরাফি

উল্লেখ্য, ইরানে ধর্মীয় প্রতীক বহুবার রাজনৈতিক বার্তা বহন করেছে। লাল পতাকা সেই ধারারই অংশ, যেখানে ধর্মীয় অনুভূতির পাশাপাশি জাতীয়তাবাদ ও প্রতিরোধের আবেগ জড়িয়ে থাকে। যদিও এই প্রতীকী পদক্ষেপের পর ইরানের তরফে কোনও নির্দিষ্ট সামরিক পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে আরও অস্থির হয়ে উঠতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, মসজিদে লাল পতাকা ওড়ানোর বাস্তব প্রতিফলন কী হবে, তা নির্ভর করবে আগামী কয়েক দিনের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর।

দেখুন আরও খবর:

Latest News

আজ থেকেই দুর্যোগ, ঝেঁপে বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায়, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

ওয়েবডেস্ক-   আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। সেই সেইসঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেলের দিকে...

More Articles Like This