ড্রোনের বর্ষণ! জ্বলছে বন্দর, এয়ারপোর্ট! ক্ষতিগ্রস্ত দুবাইয়ের গর্ব ‘বুর্জ’

0
49

ওয়েব ডেস্ক: ফের যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East War)। এই আগুন ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বুকেও। এবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হল দুবাইয়ের বিখ্যাত ‘সেভেন স্টার’ হোটেল বুর্জ আল আরব (Burj Al Arab)। শুধু তাই নয়, আগুন জ্বলল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও (Dubai International Airport), যেটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম।

দুবাইয়ের মিডিয়া সূত্রে জানা গিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কনকোর্সে সামান্য ক্ষতি হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পরে নিশ্চিত করা হয়, একটি ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছিল। সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ‘বুর্জ আল আরব’-এর বাইরের অংশে সামান্য আগুন লাগে। দ্রুত তা নেভানো হয়।

আরও পড়ুন: মৃত্যুর ঠিক আগে কী করছিলেন খামেনেই? সামনে এল সেই তথ্য

উল্লেখ্য, ১৯৯৯ সালে জুমেইরা সৈকতের কৃত্রিম দ্বীপে উদ্বোধন হওয়া পাল-আকৃতির ‘বুর্জ আল আরব’ হোটেলটি দীর্ঘদিন ধরেই দুবাইয়ের বিলাসবহুল পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই কারণে এই হোটেলে হামলার পর দুবাইয়ের বিলাসিতাতে আঘাত লেগেছে। সেই সঙ্গে এদিন শনিবার শহরের কৃত্রিমভাবে দ্বীপ পাম জুমাইরাতেও দেখা গিয়েছে আগুনের শিখা।

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ইরানের এই পাল্টা হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরেও (Zayed International Airport) হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রথমে জানানো হয়েছিল, সেখানে এক এশিয় নাগরিকের মৃত্যু এবং সাত জন আহত হয়েছেন। তবে পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। পাশাপাশি দুবাইয়ের জেবেল আলি বন্দরের (Jebel Ali Port) একটি বার্থেও ভূপাতিত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে বলে জানানো হয়েছে।

দেখুন আরও খবর:          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here