দায়ী ভিসানীতি! মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি হার কমছে

0
33

ওয়েবডেস্ক- মার্কিন মুলুকে (America) পড়ার স্বপ্ন থাকে দেশ-বিদেশের শিক্ষার্থীদের। কিন্তু তথ্য এখন অন্য কথা বলছে। ভারতীয় পড়ুয়ার (Indian Student)  সংখ্যা কমছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে (America University) । এমনটাই বলছে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল (জিএমএসি)-এর পরিসংখ্যান। কারণ কী ট্রাম্পের ভিসানীতি।

জনপ্রিয় একটি সংবাদমাধ্যম সেই রিপোর্ট ঊধৃত করে জানাচ্ছে, ২০২৫ সালের অগাস্টেই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়াদের ভর্তির হার তুলনামূলকভাবে কমছে। আগের বছরের তুলনায় এই হার ৪৫ শতাংশের কমেছে। ভারতীয় ম্যানেজমেন্ট স্কুলগুলিতে বিদেশ থেকে পড়ুয়াদের আবেদন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার ভিসা নীতির জটিলতার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

ভারতীয় পড়ুয়াদের ভর্তি হওয়ার প্রবণতা কমেছে। ২০২৫ সালে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলিতে যে আবেদন জমা পড়েছে, তা নিয়ে সমীক্ষা করেছে জিএমএসি। সেখানে দেখা গেছে,  আমেরিকা,  কানাডা, ব্রিটেনে বিদেশি পড়ুয়াদের ভর্তির সংখ্যা কমেছে। এদিকে এই পরিস্থিতিতে এশিয়া ও বাকি ইউরোপের দেশ গুলিতে বিদেশি পড়ুয়াদের সংখ্যা বাড়ছে। পৃথিবীর প্রায় ৩৬১টি বিজনেস স্কুলে সমীক্ষাটি করা হয়েছিল। সেখানে এই তথ্য উঠে এসেছে। এশিয়ার বিজনেস স্কুলগুলির ৫৪ শতাংশে আগের বছরের তুলনায় ২০২৫ সালে বিদেশি ছাত্র ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন- কেন বাড়ছে ভূমিকম্প? ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন? দেখুন ভয় ধরানো আপডেট

অন্য দিকে, আমেরিকার বিজনেস স্কুলগুলির দুই-তৃতীয়াংশে বিদেশি ছাত্রের ভর্তি কমেছে। তথ্য অনুসারে আমেরিকার বিজনেস স্কুলগুলির মধ্যে ৯০ শতাংশই জানিয়েছে, টাকা জমা দিয়ে আবেদন করেছেন, কিন্তু তার পরেও বহু পড়ুয়া ভর্তি হতে আসেনি। কারণ মূলত ভিসা জটিলতা। কিন্তু ২০১৯ সালে চিত্রটা ছিল উল্টো। আমেরিকা ছাড়া অন্যান্য দেশের পড়ুয়াদের মধ্যে ৫৭ শতাংশের প্রবণতা ছিল মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের। এর পর সেই সংখ্যা কমতে থাকে। ২০২৫ সালে ৪২ শতাংশ পড়ুয়ার প্রবণতা ছিল আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।

এই পরিস্থিতিতে এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলিতে পড়াশোনার ঝোঁক বেড়েছে বিদেশি পড়ুয়াদের। পশ্চিম ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে এই ঝোঁক একই রয়েছে, ৬৩ শতাংশ। ভারতে প্রতি পাঁচটি বিজনেস স্কুলের মধ্যে দু’টি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে যত বিদেশি পড়ুয়া আসে তা বেশিরভাগই মার্কিন মুলুকে। গত বছরের তুলনায় ২০২৫ সালে ভারতীয় বিজনেস স্কুলগুলিতে বিদেশি পড়ুয়ার ভর্তি হার বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here