32 C
Kolkata

ওড়িশায় ছেলেধরা সন্দেহে বাংলার দুই মাইক্রো অবজারভারকে বেধড়ক মার

Must Read

ওয়েবডেস্ক-  ওড়িশায় (Odisha)  দুই মাইক্রো অবজারভারকে (Micro observation) বেধড়ক মারধর। মারের চোটে হাসপাতালে ভর্তি দুজনেই। ঝাড়গ্রামে (Jhargram)  দরজায় ‘কড়া নাড়া’ গুজবের আঁচ পড়ল পাশের রাজ্যে ওড়িশায়। সেই গুজবের বশেই মার খেতে হল দুই মাইক্রো অবজারভারকে। জখম দুই জনকে ওই রাজ্যের জলেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য পুলিশের তরফে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের উদ্যোগে দুজনকে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত দুজনের নাম কৌশিক হাঁসদা ও শমীক হাজরা।

পূর্ব বর্ধমানের একটি রাষ্টায়ত্ত্ব ব্যাঙ্কে কর্মরত ছিলেন শমীক হাজরা, নয়াগ্রামে মাইক্রো অবজাভারের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে ছিলেন কৌশিক। বুধবার ব্যক্তিগত কারণে ওড়িশার বালোসোরে রাজনগর এলাকায় গিয়েছিলেন কৌশিক ও শমীক। সেখানকার কিছু স্থানীয় বাসিন্দা তাদের ছেলেধরা বলে মারধর করে। বিকেল পর্যন্ত তাদের আটকেও রাখা হয়। গুরুতর জখম হন কৌশিক হাঁসদা। তিনি বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বাসিন্দা।

ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান,  ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে। নয়াগ্রামে বিডিও শান্তনু সরকার এই ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-  ভোটের মুখে বড়সড় রদবদল! পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার হলেন পারিজাত বিশ্বাস

সম্প্রতি ঝাড়গ্রামে বাড়িতে কড়া নাড়ার গুজবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। দহৎমূল গ্রামে আটজনকে সন্দেহে ধরে পুলিশের জেরার পর ছেড়ে দেওয়া হয়। সেই গুজব পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ে। পুলিশ গ্রামে গ্রামে সচেতনতার প্রচার শুরু করেছে। তার মাঝেই এই ঘটনা ঘটল।

 

Latest News

মুর্শিদাবাদে দুর্ঘটনায় গঠন হল ১০ সদস্যের তদন্ত কমিটি

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ লেভেল ক্রসিং দুর্ঘটনার পর তদন্তে নেমেছে ভারতীয় রেল (Indian Railway)। ঘটনার...

More Articles Like This