আদালতের নির্দেশে উচ্ছেদের তৎপরতায় কৃষ্ণনগরে বিজেপি জেলা কার্যালয় তুমুল উত্তেজনা

Must Read

ওয়েবডেস্ক-  কৃষ্ণনগরে (Krishnanagar) বিজেপি (BJP) জেলা কার্যালয় (District Office) ঘিরে উত্তেজনা। আদালতের নির্দেশে উচ্ছেদের তৎপরতা, পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় ধরনা বিজেপির।  নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে বিজেপি জেলা কমিটির রজনী মুখার্জি লেন কার্যালয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের আইনি লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে। আদালতের নির্দেশে ওই জায়গা থেকে বর্তমান দখলদারদের উচ্ছেদ করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন আদালতের প্রতিনিধিরা।

দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের  বিজেপির নদিয়া জেলা কমিটির কার্যালয় পরিচালিত হয়ে আসছে। তবে এই সম্পত্তির মালিকানা নিয়ে প্রয়াত গৌতম সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছিল। গৌতম সরকারের মৃত্যুর পর তাঁর স্ত্রী সুজাতা সরকার এবং জামাতা সঞ্জীব শাহ এই সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন।

আরও পড়ুন-  SIR নথিতে মাধ্যমিক অ্যাডমিটের সঙ্গে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক! কী বলল সুপ্রিম কোর্ট?

এ প্রসঙ্গে জামাতা বলেন “এই জায়গাটি আমার শ্বশুরমশাই প্রয়াত গৌতম সরকারের ছিল। তাঁর মৃত্যুর পর আমরা এক্সিকিউশন কেস করি এবং অনেক আগেই সেই মামলায় জয়লাভ করি। এর আগেও উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৎকালীন বিজেপি জেলা সভাপতি অর্জুন মুখোপাধ্যায় সহ অন্যান্যদের বাধার মুখে তা সম্ভব হয়নি।”

তিনি আরও দাবি করেন, বর্তমান দখলদাররা নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত (হাইকোর্ট) পর্যন্ত স্থগিতাদেশের আবেদন জানালেও, সব জায়গাতেই তাদের আবেদন খারিজ হয়ে গেছে।

আজ উচ্ছেদের দিন ধার্য থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কার্যালয়টি সম্পূর্ণ খালি করা সম্ভব হয়নি।

অপরদিকে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উচ্ছেদ প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This