10.6 C
New York

গ্রীষ্মের শুরুতেই তীব্র জলকষ্ট! দিনে একবারও মিলছে না জল, ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াবাসী

Must Read

পুরুলিয়া: পুরুলিয়াবাসীর (Purulia) কাছে জলসংকট নতুন কিছু নয়, তবে গ্রীষ্মের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। শহরের ২৩টি ওয়ার্ডের কোথাও দিনে একবার, কোথাও আবার দু’দিনে একবার পানীয় জল মিলছে। ফলে রাস্তার ধারের সরকারি নলকূপে সকাল থেকে দীর্ঘ লাইন—ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে একবালতি জল।

পুরুলিয়া শহরের উপকণ্ঠ দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদী থেকে জল সংগ্রহ করে শিমুলিয়া, তেলিডি ও ডাবর-বলরামপুরের তিনটি জল সরবরাহ কেন্দ্রের মাধ্যমে শহরে পানীয় জল পৌঁছয়।

আরও পড়ুন: পূর্ণিমার রাতে চাঁদের আলোয় পাহাড়ে টয়ট্রেন! দার্জিলিঙে শুরু নতুন চার্টার্ড পরিষেবা

বর্তমানে প্রায় ১২ হাজার বাড়িতে জল সংযোগ দেওয়া হলেও আরও প্রায় ৭ হাজার আবেদন ঝুলে রয়েছে। চাহিদা অনুযায়ী জল না মেলায় নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। কোথাও আবার খোলা নল থেকে জল অপচয়ের অভিযোগও উঠছে।

ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, বছরের পর বছর একই সমস্যা চলছে—এ বার স্থায়ী সমাধান করুক পুরসভা। বর্তমানে পুরুলিয়া পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ। তিনি জানিয়েছেন, গ্রীষ্মের আগেই সমস্যা মোকাবিলায় একাধিক বৈঠক হয়েছে। প্রয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক।

Latest News

ভোটিংয়ে ভোটারদের আঙুলের ছাপ ও আইরিস বায়োমেট্রিকের ব্যবস্থা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী

ওয়েবডেস্ক- বিভিন্ন রাজ্যে যে বিধানসভা (West Assembly Election 2026)  নির্বাচন চলছে সেখানে ভোটগ্রহণ কেন্দ্রে (polling station) ভোটারদের আঙুলের ছাপ (Voter...

More Articles Like This