29 C
Kolkata

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন চেয়ারম্যান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

Must Read

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটের ঠিক আগেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। ফলে অনিশ্চয়তার মেঘ অনেকটাই কাটল।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (State Joint Entrance Board) নতুন চেয়ারম্যান (New Chairman)  হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) ফিজিওলজি বিভাগের অধ্যাপক গৌতম পাল (Gautam Paul) । বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে অধ্যাপিকা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বোর্ডের দায়িত্বে ছিলেন। তিনি ছেড়ে যাওয়ার পর বেশ কয়েক মাস চেয়ারম্যান হীন ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শীঘ্রই হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-  SIR তদারকি, রাজ্যের সব বিচারকদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্টের

বিকাশ ভবনের থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই পদে ছিলেন অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ফলে অনেকটাই জট কাটল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে চলতি মাসের শেষে। মার্চ মাসে শেষ হবে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিনক্ষণ এবার খুব শীঘ্রই ঘোষণা বা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Latest News

রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতা, জলমগ্ন একাধিক এলাকা

কলকাতা: রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় ভোগান্তির...

More Articles Like This