35 C
Kolkata

মায়াপুরে দোল উৎসবের সূচনা, শ্রীচৈতন্যের ৫৪০তম আবির্ভাব ঘিরে ৩৫ দিনের মহোৎসব

Must Read

কলকাতা: শুরু হয়ে গেল দোল উৎসব–২০২৬ (Dol Utsav)। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে (Mayapur) শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আলোকমালায় সেজে উঠেছে ইসকন মন্দির (Iskcon Mandir) চত্বর। দেশ-বিদেশ থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে, ফলে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এবছর ৩৫ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম বিশ্ব বৈষ্ণব সম্মেলন, ৭২ কিলোমিটার দীর্ঘ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকাবিহার, বিভিন্ন ভাষায় শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা। পাশাপাশি থাকছে আধ্যাত্মিক বিষয়ক সেমিনার এবং প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ।

আরও পড়ুন: তারাপীঠ থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু, ফুলিয়ায় শোকের ছায়া

উৎসব উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য মন্দিরে প্রবেশাধিকার অবাধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে ঘিরে আগামী কয়েক সপ্তাহ মায়াপুরে ভক্তিসঙ্গীত, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে মুখর থাকবে পরিবেশ।

Latest News

বিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভাতেই অবস্থান তৃণমূলের

কলকাতা: রাজ্য বিধানসভায় বিরোধী দলের ঘর ও বিরোধী দলনেতার মর্যাদা ঘিরে জট কাটল না। উল্টে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে...

More Articles Like This