মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা মল্লিকার্জুন খাড়গের

Must Read

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের (Mukul Roy) প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Shri Mallikarjun Kharge)। এক্স (X) হ্যান্ডেলের শোকবার্তায় তিনি জানান, এই খবরে তিনি অত্যন্ত মর্মাহত। খাড়গে বলেন, “ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মুকুল রায়।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাঁকে দলমত নির্বিশেষে সম্মান এনে দিয়েছিল।” শোকবার্তার শেষে মুকুল রায়ের পরিবার, সমর্থক এবং তাঁর প্রয়াণে শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, বাংলা ও ইংরেজিতে সোশ্যাল মাধ্যমে পোস্ট

উল্লেখ্য, উল্লেখ্য, মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক সহ আরও বড় বড় নেতারা শোকজ্ঞাপন করেছেন। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল তাঁর। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল প্রবীণ রাজনীতিককে। শেষবার নিউ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু রবিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর ছড়াতেই মুকুলের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল (TMC) কংগ্রেস-এর নেতা-কর্মী ও সমর্থকেরা।

Latest News

ইতিহাসের সামনে স্মৃতি মন্ধানা! টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৩৩ রান দূরে তারকা ক্রিকেটার

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার হাতছানি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সামনে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১৬...

More Articles Like This