29 C
Kolkata

ক্ষমতা ছেড়ে এখন নিরিবিলি জীবন, কেমন কাটছে ইউনুসের দিন?

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলে অবশেষে দায়িত্বমুক্ত ড. মহম্মদ ইউনুস (Muhammed Yunus)। গত ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি (BNP) সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পর এখন কিছুটা স্বস্তির সময় কাটাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-য় থাকলেও শিগগিরই গুলশানের নিজ বাসভবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

আইন অনুযায়ী আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও, দ্রুত সেখান থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইউনুস। ইতিমধ্যেই গণপূর্ত দফতরের একটি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করেছে। সূত্রের খবর, ঈদের পর অথবা আগামী মাসের মধ্যেই তিনি নিজের বাড়িতে ফিরতে পারেন।

আরও পড়ুন: চীনের হিউম্যানয়েড রোবট দেখে অবাক গোটাবিশ্ব! এর বাজার কেমন?

ক্ষমতা ছাড়লেও জনকল্যাণমূলক কাজ থেকে সরে যাননি তিনি। ঘনিষ্ঠদের দাবি, ‘থ্রি জিরো’— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ— এই দর্শনকে সামনে রেখে নতুন উদ্যোগের পরিকল্পনা করছেন  ইউনুস। বিশেষ করে তরুণ প্রজন্মকে কেন্দ্র করে কিছু প্রকল্প ভাবনায় রয়েছে। ইউনুস সেন্টারে ফেরার আগে প্রয়োজনীয় নথিপত্র ও সাংগঠনিক কাজও গুছিয়ে নিচ্ছেন।

ব্যস্ততা কমায় এখন পরিবারকেও বেশি সময় দিচ্ছেন তিনি। অসুস্থ স্ত্রীর পাশে থাকছেন নিয়মিত। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি, সকাল ১০টা থেকে কাজ, বিকেলে আবার হাঁটা— এমন সাধারণ রুটিনেই কাটছে দিন। দেখা করতে চাইলে আগের মতো বাধা নেই, সবার কথা শুনতে আগ্রহী তিনি।

ক্ষমতা ছাড়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে নজির গড়েছেন ইউনুস। আন্তর্জাতিক মহলেও তাঁর চাহিদা অটুট। আগামী মাসে জাপান সফর-সহ একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রাজনৈতিক অধ্যায় শেষ হলেও সক্রিয় জনজীবনেই থাকছেন নোবেলজয়ী এই ব্যক্তিত্ব।

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This