35 C
Kolkata

জলাভূমির উপর বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে তীব্র অসন্তোষ, কেন্দ্রকে মামলায় হস্তক্ষেপ করার নির্দেশ হাইকোর্টের

Must Read

কলকাতা: পূর্ব কলকাতা (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙার প্রশ্নে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) স্পষ্ট জানিয়ে দেন, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আদালত এবার কেন্দ্র সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: যুবসাথীর ফর্ম ফিলাপ করেছেন? অ্যাপ্রুভ হয়েছে? কীভাবে জানবেন?

শুনানির সময় বিচারপতি বলেন, “রাজ্য যদি না পারে, তাহলে আমি কেন্দ্রের সহযোগিতা চাইব। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ করতে হবে।” তাঁর পর্যবেক্ষণ, আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও রাজ্য ও পুরসভা যথাযথ ব্যবস্থা নেয়নি। এদিন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আদালতে রিপোর্ট দাখিল করেন। অন্যদিকে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি জায়গায় বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কারণে পদক্ষেপ করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

এই পরিস্থিতিতে আদালত কঠোর অবস্থান নেয়। বিচারপতি নির্দেশ দেন, কেন্দ্র সরকারকে মামলায় পক্ষভুক্ত করতে হবে। আদালতের স্পষ্ট বার্তা, পরিবেশ রক্ষা ও আইন কার্যকর করার ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This