Forbidden

You don't have permission to access th1s resource.

 শহরের বিলাসবহুল অভিজাত আবাসন আরাবানায় আগুন - KolkataTV
27 C
Kolkata

 শহরের বিলাসবহুল অভিজাত আবাসন আরাবানায় আগুন

Must Read

ওয়েবডেস্ক- শহরের বিলাসবহুল অভিজাত আবাসনে (luxurious elite residences) আরাবানায় (Urbana) আগুন। আরবানা কমপ্লেক্সের পাঁচ তলায় আগুন লাগে। সপ্তাহের প্রথম দিনে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় কুলকুলিয়ে আবাসন থেকে বের হতে দেখা যায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আবাসনে চার নম্বর টাওয়ারের পাঁচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন নিয়ন্ত্রণে আসে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় এই এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, কারণ স্থানীয়দের অভিযোগ অনুযায়ী অগ্নিকাণ্ডের জায়গাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। অভিজাত আবাসনটি নিকটবর্তী হওয়ায় নিরাপত্তার অভাব নিয়ে আতঙ্কে স্থানীয়রা। কীভাবে এই আগুনের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে রয়েছে দমকল। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ডেকরেটার্স ও ফুড ডেলিভারির গুদাম রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটতে পারে। ফলে চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন-  যুবসাথীর ফর্ম ফিলাপ করেছেন? অ্যাপ্রুভ হয়েছে? কীভাবে জানবেন?

গত ২৬ জানুয়ারি আরবানা কমপ্লেক্সে পিছনে, আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গুদামে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় আগুনে ঝলসে মৃত্য হয় ৩০ এর বেশি কর্মীর। থানায় মোট ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়।

Latest News

পরের মরসুমেই কি শেষবার মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার আগেই অবসরের জল্পনা

ওয়েব ডেস্ক : ফুটবলজগতে বড়সড় জল্পনা তৈরি করে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭...

More Articles Like This