29 C
Kolkata

ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংস! ভারতকে ১৮৮ রানের টার্গেট দক্ষিণ আফ্রিকার

Must Read

ওয়েব ডেস্ক : গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করেছে ভারত (India)। পর পর চারটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এর পর শুরু হয়েছে সুপার ৮-এর খেলা। রবিবার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচে সূর্যকুমার যাদবদের সামনে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করলেন ডেভিড মিলাররা। ফলে এদিন গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে হলে ভারতে করতে হবে ১৮৮ রান।

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টসে দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংয়ের দাপটে ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মার্করাম (৪), কুইন্টন ডি কক (৬) ও রায়ান রিকেলটন (৭) দ্রুত প্যাবিলিয়নের রাস্তা ধরেন। কিন্তু তার পরেই ত্রাতা হয়ে ম্যাচের হাল ধরেন ডেভিড মিলর (David Miller) ও ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)।

আরও খবর : ফাইনালে হারল বাংলাদেশ! দাপট দেখিয়ে ট্রফি জিতল ‘চ্যাম্পিয়ন’ ভারত

তাঁরা বরুণ চক্রবর্তী, হার্দিক পাণ্ডিয়াদের সামনে ভয়ঙ্কর হয়ে ওঠেন। দ্রুত উইকেট হারালেও, পাল্টা আক্রমণ শুরু করেছিলেন তাঁরা। এই দুই ব্যাটার ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে স্কোর বোর্ডে যখন রান ১১৭। সেই সময় দুবের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হল ব্রেভিস (৪৫)। তার পরে ত্রিস্তান স্টাবসের সঙ্গে ২০ বলে ৩৫ রানের পার্টনারশিপ করেন মিলার (David Miller)। কিন্তু এর পরে বরুণের বলে প্যাবিলিয়নে ফেরেন তিনিও। খেলেন ৩৫ বলে ৬৩ রানের ইনিংস। কিন্তু খেলা চালিয়ে যাচ্ছিলেন স্টাবস। কিন্তু অন্যদিক থেকে পর পর আউট হন মার্কো জানসেন (২) ও করবিন বোচ (৫)। তবে ২৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত দলের স্কোর ১৮৭ রানে পৌঁছে দেন স্টাবস (Tristan Stubbs)।

এদিন বুমরা ও অর্শদীপের ভালো বল করলেও, স্পিনারদের বোলিংয়ে তেমন ধার দেখা গেল না। এদিন বুমরা ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। অর্শদীপ ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। তবে ১ উইকেট নিলেও ৪ ওভারে ৪৭ রান দেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে ৪ ওভারে ৪৫ রান দেন হার্দিক পাণ্ডিয়া। শিবম দুবেও ১ উইকেট নিলেও ২ ওভারে ৩২ রান দেন তিনি। ওয়াশিংটন সুন্দর ২ ওবারে ১৭ রান দেন। যার কারণে স্কোর বোর্ডে বড়র তুলতে সক্ষম দক্ষিণ আফ্রিকা।

তবে এদিন ভারত এই রান চেস করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। সব থেকে বেশি নজর থাকবে অভিষেক শর্মার (Abhishek Sharma) উপর। কারণ গত তিন ম্যাচে কোনও রান পাননি তিনি। ইতিমধ্যে ব্যাটিংয়ে নেমে পড়েছে দক্ষিণ আফ্রিকা। শূন্য রানে আউট হলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

দেখুন অন্য খবর :

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This