35 C
Kolkata

প্রতীকের দলবদল নিয়ে কী বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেয়েছে সিপিএম (CPM)। শনিবার লাল ঝান্ডা ছেড়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সবুজ পতাকা হাতে তুলেছেন তরুণ নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। এর পরেই আলিমুদ্দিনের একটি চিঠি সামনে এসেছে। যেখানে প্রাক্তন তরুণ নেতাকে দল থেকে বহিস্কারের কথা জানানো হয়েছে। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের পর এ নিয়ে মুখ খুলেছেন প্রবীণ সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। প্রতীকের অধঃপতন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) কথায়, কারোর যদি অধঃপতন হয়, তাহলে অনেক বাহানা থাকে। প্রতীক উর রহমানের আদর্শগত, নীতিগত, রাজনৈতিক অধঃপতন হয়েছে বলে জানিয়েছেন প্রবীণ সিমিএম নেতা। তিনি প্রতীয় উর রহমানকে ‘অধঃপতিত মানুষ’ বলেও কঠাক্ষ করেছেন তিনি।

আরও খবর : ভোটমুখী বাংলায় তৃণমূলে ঘরওয়াপসি দুই বড় নেতার, কারা কারা যোগ দিলেন? দেখুন বড় খবর

অন্যদিকে তৃণমূলে যোগদানের পরে প্রতীক (Pratik Ur Rahaman) বলেন, ‘আমার মনে হয়েছে, এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হল তৃণমূল। সেই কারণেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি।’

তিনি আরও বলেন, আমার নীতি বিজেপিকে রুখে দেওয়া। বিজেপিকে আটকাবই। বলছে না ডিল হয়েছে-বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাব। সিপিএম-এ ছিলাম, তখন বিজেমূল-বিজেমূল বলে রটিয়েছে। তৃণমূল সেটা ভুল প্রমাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, আর প্রতিদিন তৃণমূল সিপিএমকে বলছে, বিজেপির বি টিম। ভোট ট্রান্সফার করেছ এটা প্রমাণ করতে হুমায়ুনের সঙ্গে সেলিম বসলেন। পরিষ্কার হয়ে গিয়েছে কে কোন ডিল করেছে। এ সব নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যে বলেছেন, যাঁরা দল ছাড়ছেন, তাঁরা রাজনৈতিক দিক থেকে নিজেদের হীনতার পরিচয় দিচ্ছেন।

দেখুন অন্য খবর :

Latest News

বিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভাতেই অবস্থান তৃণমূলের

কলকাতা: রাজ্য বিধানসভায় বিরোধী দলের ঘর ও বিরোধী দলনেতার মর্যাদা ঘিরে জট কাটল না। উল্টে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে...

More Articles Like This