29 C
Kolkata

মোদি-ম্যাক্রোঁ পোস্টারে ঢেকেছে মুম্বই! রাফাল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক: মঙ্গলবার ভোররাতে ভারতে পৌঁছন ফ্রান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে তিনি মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান মুম্বইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। ফরাসি প্রেসিডেন্ট তিনদিনের এই ভারত সফরে যোগ দেবেন ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ (India AI Impact Summit 2026)

ফরাসি প্রেসিডেন্টের সফর ঘিরে বাণিজ্যনগরীতে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন প্রান্তে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ছবি-সহ হোর্ডিং।

আরও পড়ুন: শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতিতে এআই ঝড়! জিও প্যাভিলিয়নে মোদি

সূত্রের খবর, এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত বৈঠক। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রের খবর। ভারত-ফ্রান্স সম্পর্কের (India-France Relationship) নিরিখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This