দু’দিনে যুবসাথীতে ১৩ লক্ষের বেশি আবেদন!

Must Read

কলকাতা: রবিবার ও সোমবার মিলিয়ে ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্পে আবেদন জমা পড়েছে ১৩ লক্ষেরও বেশি। নবান্ন (Nabanna) সূত্রে খবর, দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারই প্রায় ৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে শুধুমাত্র যুবসাথী প্রকল্পের জন্য।

‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচিতে এদিন মোট উপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৫০। এর মধ্যে ১৩ লক্ষ ৪৪ হাজার ৮১২টি আবেদন জমা পড়েছে যুবসাথী প্রকল্পে।

আরও পড়ুন: কাটোয়া-কাণ্ডে তদন্তে ৫ সদস্যের কমিটি, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা

জেলা ভিত্তিক ছবি

সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদজেলায়।
সর্বনিম্ন আবেদন এসেছে কালিম্পং থেকে।

অনলাইনেও ব্যাপক সাড়া
সন্ধ্যা ছ’টা পর্যন্ত অনলাইনে জমা পড়েছে ১ লক্ষ ২০ হাজার আবেদন।

এছাড়াও,  শিবিরে এসে প্রায় দু’লক্ষ মানুষ আবেদন করেছেন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য। রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পগুলিতে বিপুল সাড়া মিলেছে বলেই মনে করছে প্রশাসন।

Latest News

নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন...

More Articles Like This