32 C
Kolkata

‘ধুরন্ধর’ মেজাজে বুলেটে চেপে ছেলের বিয়েতে প্রবেশ বাবার!

Must Read

ওয়েব ডেস্ক : বেশ কিছুমাস আগে ভারতীয় সিনেমার গভীর ছাপ ফেলেছে রনবীর সিং ও অক্ষয় খান্নার অভিনীত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ভারতের পাশাপাশি বিশ্বের বাজারেও ভালো লাভ করেছে এই ছবি। আর এই জনপ্রিয় ছবির (Movie) মিউজিকের সঙ্গে ছেলের বিয়েতে (Marriage) প্রবেশ করলেন বাবা। যা দেখে অবাক সকলে। এমনকি উৎসাহে ফেটে পড়েন পুত্রবধূও। ইতিমধ্যে সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে (Social Media)। (তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)

‘অফিসিয়াল_রাজীব_ডান্স_অ্যাকাডেমি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছাড়া হয়েছে। ভিডিয়েতে (Viral Video) দেখা গিয়েছে, এক প্রৌঢ় বুলেটে চেপে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করছেন। পিছনে চলছে ‘ধুরন্ধর’ ছবির একটি মিউজিক। একেবারের হিরোর মেজাজে ওই অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি।

আরও খবর : প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়লেন রণজয়-শ্যামৌপ্তি

তাঁকে দেখে সবাই উল্লাসে মেতে ওঠেন। শ্বশুড়কে দেখে পুত্রবধূও উৎসাহে ফেটে পড়েছিলেন। তাঁকে এমন হিরোর সাজে দেখে অবাক হয়েছেন অনেকেই। এমনকি ভিডিয়োর শেষে দেখা যায়, অনুষ্ঠানে বাইক নিয়ে প্রবেশ করার পরে ছেলেকে বাইকে বসিয়ে নেন তিনি। এর পর বাবা ও ছেলেকে বাইকে বসেই নাচতে দেখা যায়।

শ্বশুরকে এই অবতারে দেখে হুল্লোড় করে আরও উৎসাহ দিলেন নববধূ। ছেলের বিয়েতে বাবার এমন অবতারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়ার বহু মানুষ। কেউ লিখেছেন, ভিডিয়ো দেখে মনেই হচ্ছে না ওই প্রৌঢ় ছেলের বিয়ে দিতে এসেছেন।

দেখুন অন্য খবর :

Latest News

কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ট্রাম, ঘোষণা করল রাজ্য সরকার

কলকাতা: কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে (Tram Service) নতুনভাবে ফিরিয়ে আনতে বড় পরিকল্পনার কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী...

More Articles Like This