গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, আহত ৬

Must Read

ওয়েব ডেস্ক : গুজরাতের (Gujrat) ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হল পাঁচ শ্রমিকের। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার গভীর রাতে ভারুচের ভগ্রা এলাকার সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এই দুর্ঘটনা ঘটে। হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালীন একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বিস্ফোরণের পর কারখানায় মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়াশায় ঢেকে যায় কারখানা ও সংলগ্ন এলাকা। গ্যাসের সংস্পর্শে এসে বেশ কয়েকজন শ্রমিকের চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হয় বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রিঅ্যাক্টরের ভাঙা অংশ কারখানার বাইরে গিয়ে পড়ে। প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর।

আরও খবর :  স্বামীকে খুন করে সাপের কামড়ে মৃত্যুর নাটক! স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড আদালতের

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। মৃতদের দেহ ভরুচ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের ভরুচ ও ভদোদরার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গুজরাত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং শিল্প সুরক্ষা ও স্বাস্থ্য অধিদফতরের আধিকারিকরা। কারখানায় নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মৃত পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ভগ্রার বাসিন্দা ২৭ বছরের জয়দীপ পটেল, ২৪ বছরের অনিকেতকুমার হরিকিশোর, ২০ বছরের অর্জুন রামসিং গৌতম এবং বৃন্দ তালাভিয়া। পঞ্চম মৃত শ্রমিকের পরিচয় যাচাইয়ের কাজ চলছিল। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্যও সংগ্রহ করছেন আধিকারিকরা। ভারুচের মহকুমা শাসক মনীষা মানানি জানিয়েছেন, হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। কীভাবে দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Latest News

চোরবাগানকাণ্ডে নিহতদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের (Chorbagan Stampede) ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

More Articles Like This