রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! কামচাটকা উপদ্বীপে কম্পনের মাত্রা ৭

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) সুদূর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প (Earthquake)। শুক্রবার কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। রাশিয়ার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প (Earthquake) হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কামচাটকা উপদ্বীপ। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্গত। ভূত্বকের বিভিন্ন পাতের নড়াচড়ার কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

আরও খবর :  ডিসেম্বরে কানাডা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাণিজ্য থেকে নিরাপত্তা-একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা

ভূমিকম্পের পর সুনামি নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরে তা খারিজ করা হয়েছে। মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই কম্পনের জেরে সুনামির কোনও বিপদ নেই। তবে ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিয়ে প্রাথমিক রিপোর্টে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কামচাটকা উপদ্বীপ ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। গত বছরও এই অঞ্চলের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছিল।

Latest News

তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে দিল্লি পুলিশ

ওয়েব ডেস্ক : তিরঙ্গা মিছিলের আগে নতুন করে উত্তেজনা দিল্লিতে (Delhi)। ককরোচ জবতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijeet...

More Articles Like This