ডিসেম্বরে কানাডা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাণিজ্য থেকে নিরাপত্তা-একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা (Canada) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narndra Modi)। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এই সফরের কথা জানিয়েছে। সফরকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানোর বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

বৃহস্পতিবার সকালে ক্যালগারির একটি রেস্তরাঁয় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সফরের তারিখ নিশ্চিত করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। সফরের কর্মসূচিতে টরন্টো ও অটোয়া থাকছে বলেও জানান তিনি। পাশাপাশি সফরের পরিধি আরও বাড়ানো যায় কি না, তা খতিয়ে দেখার ইঙ্গিতও দেন কার্নি।

ভারতীয় হাইকমিশনের তরফে সোশ্যাল মিডিয়াতেও এই সফরের কথা জানানো হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জনই তাঁদের লক্ষ্য।

আরও খবর :  রেল কাউন্টারে টিকিট কাটলেও মিলবে ১০ লক্ষ টাকার বিমা!

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, মার্ক কার্নির সঙ্গে তাঁর আলোচনা ছিল উষ্ণ ও ফলপ্রসূ। দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন বলেও জানান তিনি। সেশ্যাল মিডিয়ায় এক্সে মোদি লেখেন, ভারত ও কানাডা একসঙ্গে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে অবদান রাখছে।

কানাডার প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, দুই দেশের নেতা যত দ্রুত সম্ভব একটি সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা শেষ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যের সঙ্গেও এই উদ্যোগ যুক্ত।

Latest News

স্বামীকে খুন করে সাপের কামড়ে মৃত্যুর নাটক! স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড আদালতের

ওয়েব ডেস্ক : স্বামীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা। সেই অপরাধে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের (Uttarpradesh)...

More Articles Like This