কাটোয়ায় ‘হর ঘর দুর্গা’ কর্মসূচি, ঘরের মেয়েদের সম্মান ও সুরক্ষার বার্তা কৃষ্ণ ঘোষের

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja) আগে মণ্ডপের প্রতিমার পাশাপাশি ঘরের মেয়েদের সম্মান ও সুরক্ষার বার্তা দিতে কাটোয়ায় (Katwa) আয়োজিত হলো ‘হর ঘর দুর্গা’ কর্মসূচি। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে শহরের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়। নারী সুরক্ষা, সম্মান ও স্বনির্ভরতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচিতে পাঁচটি কন্যাকে দেবী দুর্গার সাজে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক কৃষ্ণ ঘোষ। নারীদের সম্মান ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাসিন্দাদের মধ্যে বিলি করা হয় ‘হর ঘর দুর্গা’ লেখা ব্যাজ। শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট।বিধায়ক কৃষ্ণ ঘোষের বক্তব্য, “প্রতিমা পুজোর পাশাপাশি ঘরের মা, বোন ও কন্যাদেরও যথাযথ সম্মান, শ্রদ্ধা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

আরও খবর :  পরিবহন ব্যবস্থার সংস্কারে বেসরকারি সংস্থাকে পাশে চায় সরকার, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং

অন্যদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ইন্দ্রাণী দত্ত। তাঁর মতে, নারীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

দুর্গাপুজোর আবহে নারীর সম্মান, সুরক্ষা ও স্বনির্ভরতার বার্তা নিয়ে কাটোয়ায় পালিত হলো ‘হর ঘর দুর্গা’ কর্মসূচি। ঘরের মেয়েদের মর্যাদা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This