ওয়েব ডেস্ক : প্রকৃতির সাজে সেজে উঠল কাকদ্বীপের (Kakdwip) বালক সংঘের দুর্গাপুজো। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের এই পুজো এ বছর ১৬ বছরে পদার্পণ করল। এবছর তাদের থিম ‘সুন্দরবনের সোহাগ ও স্বপ্ন’। সুন্দরী গাছের ছাল, পাতা-সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সাজিয়ে তোলা হয়েছে পুজোমণ্ডপ।
শুধু মণ্ডপসজ্জাতেই নয়, প্রতিমা তৈরিতেও ব্যবহার করা হয়েছে গাছের ছাল ও পাতা। মণ্ডপের প্রতিটি সাজে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সুন্দরবনের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার নানা দিক। সুন্দরবনের মানুষের জীবিকা, মধু সংগ্রহ এবং প্রতিদিনের জীবনসংগ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপে।
আরও খবর : মালদার পুজোয় অভিনব ভাবনা, থিম ‘রসগোল্লা তুমি কার?
প্রকৃতির সঙ্গে সুন্দরবনের মানুষের নিবিড় সম্পর্ক এবং তাঁদের জীবনযাপনের নানা কাহিনি এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বালক সংঘ। সুন্দরবনের পরিবেশ, জীবিকা ও জীবনসংগ্রামকে কেন্দ্র করে তৈরি এই মণ্ডপ এ বার দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
