আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ!

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) আরও এক অভিজাত বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আলফা এপসিলন পাই নামের একটি বাড়িতে আয়োজিত পার্টির সময় ২১ বছরের এক তরুণী যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ভোরে ওই তরুণীর নির্যাতনের অভিযোগ সামনে আসে। অভিযোগ, ঘটনার সময় বেসমেন্টের একটি বাথরুমের বাইরে কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিলেন। তরুণীর এক বান্ধবীর দাবি, তাঁদের মধ্যে কয়েকজন ভিতরে যাওয়ার জন্য চিৎকার করছিলেন এবং ঘটনাটিকে উৎসাহ দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী ওই প্রতিষ্ঠানের ছাত্রী নন। পুলিশ জানিয়েছে, তিনি নির্যাতনের অভিযোগ জানানোর পর চিকিৎসার জন্য হাসপাতালে যান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হলেও, এখনও পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি।

আরও খবর :  জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুন, মৃত্যু তিন ভারতীয়ের, আহত আরও পাঁচ

কী ঘটেছিল পার্টির রাতে?

সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশি বিবরণ অনুযায়ী, ওই তরুণী তাঁর দুই বন্ধুর সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের প্রচার দেখে তাঁরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। পার্টিতে মদ্যপান ও নাচের পর তরুণী অসুস্থ বোধ করতে শুরু করেন বলে অভিযোগ।

পরে তাঁর দুই বন্ধু তাঁকে একটি বাথরুমে প্রায় অচেতন অবস্থায় দেখতে পান। তাঁদের দাবি, তরুণী ও সেখানে উপস্থিত এক ব্যক্তি দু’জনেই আংশিকভাবে পোশাকহীন ছিলেন। বন্ধুরা বাথরুমে ঢোকার চেষ্টা করলে কয়েকজন যুবক তাঁদের বাধা দেন বলে অভিযোগ। তাঁদের বক্তব্য, বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ভিতরে কী ঘটছে, তা নিয়ে উল্লাস করছিলেন।

তরুণীর বন্ধু মিয়া লারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেসমেন্টের বন্ধ বাথরুমের বাইরে কয়েকজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তাঁদের মধ্যে কেউ কেউ ‘এ বার আমার পালা কখন?’ এবং ‘আমাকে ভিতরে যেতে দাও’ বলে চিৎকার করছিলেন বলে তাঁর দাবি। পরে তিনি জোর করে বাথরুমে ঢুকে বন্ধুকে মেঝেতে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখেন। তরুণীর অন্তর্বাস নামানো ছিল বলেও দাবি করেছেন তিনি।

লারা আরও জানিয়েছেন, ওই ব্যক্তি তরুণীর কব্জি ধরে রেখেছিলেন এবং তরুণী তাঁকে থামাতে ও সেখান থেকে বের করে নিয়ে যেতে চিৎকার করছিলেন। পরে অভিযুক্তকে বাড়ির বাইরে ধাওয়া করে প্রশ্ন করলে, সে নাকি দাবি করে, তরুণী নিজেই চেয়েছিলেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

শিকাগোর এই ঘটনা সামনে এসেছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর গণধর্ষণের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই। অভিযোগকারিণীর দাবি, ২০২৪ সালের অক্টোবরে একটি বাড়িতে তাঁকে মাদক খাইয়ে একাধিক ব্যক্তি যৌন নির্যাতন করেন। কয়েক সপ্তাহ পরে তিনি ক্যাম্পাস পুলিশের কাছে অভিযোগ জানান এবং পরে বিশ্ববিদ্যালয় ও সাত জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিরা অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

এই বিতর্কের পর কর্নেল বিশ্ববিদ্যালয় আগামী বছর পর্যন্ত বাড়িতে পার্টি আয়োজন নিষিদ্ধ করার কথা জানিয়েছে। ক্যাম্পাসে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে নিউ ইয়র্ক স্টেট পুলিশকেও যুক্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

Latest News

ইতিহাসের সামনে স্মৃতি মন্ধানা! টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৩৩ রান দূরে তারকা ক্রিকেটার

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার হাতছানি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সামনে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১৬...

More Articles Like This