সিপিএমের বইয়ের স্টল বিতর্কে নতুন মোড়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর মণ্ডপের সামনে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে সিপিএম (CPM) ও রাজ্য সরকারের আইনি টানাপড়েন এবার পৌঁছল কলকাতা হাইকোর্টের (calcutta High Court) ডিভিশন বেঞ্চে। বনগাঁর স্টল সংক্রান্ত মামলায় পুলিশের কাছ থেকে তথ্য চাওয়ার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, তার বিরোধিতা করেই উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানি।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Book Stall) একটি পুজোমণ্ডপের সামনে প্রতি বছর বইয়ের স্টল বসায় সিপিএম। দলের অভিযোগ, এ বছর সেখানে স্টল বসানোর অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ অন্যদের ওই জায়গায় স্টল করার অনুমতি দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয় বাম দলটি। বুধবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দল বইয়ের স্টল বসাতে চাইলে আপত্তির কারণ কী? বিরোধী রাজনৈতিক মত প্রকাশের সুযোগ যাতে বাধাপ্রাপ্ত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি, ওই এলাকায় কারা স্টল বসাচ্ছে এবং তাদের অনুমতি রয়েছে কি না, তা জানতে পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

আরও খবর :  মহুয়া মৈত্রর নিরাপত্তা মামলা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের

এই নির্দেশ নিয়েই আপত্তি রাজ্যের। সরকারের বক্তব্য, স্টল বসানোর জায়গাটি পূর্ত দফতরের অধীন এবং ওই দফতরের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ফলে পুলিশের রিপোর্ট চাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট দফতরের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্রের বক্তব্য, সংশ্লিষ্ট জায়গাটি পূর্ত দফতরের হলেও সিপিএম সেই দফতরের কাছে অনুমতি চায়নি। মহকুমাশাসকের কাছে আবেদন করা হয়েছে। রাজ্যের আরও দাবি, মামলাটি পুলিশি নিষ্ক্রিয়তা বা অতিসক্রিয়তা সংক্রান্ত নয়। তাই হাই কোর্টের নির্ধারিত রোস্টার অনুযায়ী বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শোনার এক্তিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে।প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

Latest News

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

More Articles Like This