মহুয়া মৈত্রর নিরাপত্তা মামলা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) নিরাপত্তা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (calcutta High Court)। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে মামলায় যুক্ত করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার কথা মহুয়া মৈত্রর। সাংসদ নিজের এলাকায় গেলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও রয়েছে। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশের পরেও সব সময় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও পাচ্ছেন না তিনি।

আরও খবর :  মমতার উপর হামলার ঘটনায় আটক মহিলা আসলে কে? প্রকাশ্যে পরিচয়

মহুয়ার আইনজীবী অর্ক নাগ আদালতে জানান, নথিতে পিএসও নিয়োগ করা থাকলেও তিনি সব সময় সাংসদের সঙ্গে থাকেন না। এই সংক্রান্ত একটি হলফনামাও আদালতে জমা দেওয়া হয়েছে।

এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য বিষয়টি আদালতকে জানানোর নির্দেশ দেন। প্রয়োজনে সংশ্লিষ্ট পিএসও-কে পরিবর্তন করা হতে পারে বলেও পর্যবেক্ষণ আদালতের।

Latest News

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

More Articles Like This