এয়ার ইন্ডিয়ায় ‘হাইজ্যাক’ অ্যালার্ট! জয়পুরে জরুরি অবতরণ বিমানের

Must Read

ওয়েব ডেস্ক : এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে ‘হাইজ্যাক’ অ্যালার্ট! মাঝআকাশে চাঞ্চল্য ছড়াল। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমানটিকে বুধবার জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হল। সেখানেই জরুরি অবতরণ করে বিমানটি। বিমানের পাইলটের তরফে ছিনতাই সংক্রান্ত সতর্ক সংকেত পাঠানো হয়েছিল বলে খবর। এরপরই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর ও নিরাপত্তা সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় রাখা হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা। বিমানের ভিতর এবং যাত্রীদের মালপত্রও পরীক্ষা করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

আরও খবর :  যন্তর মন্তরে ঢুকে গ্রেফতার! পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপির দুই নেতা

বিমানের পাইলট ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত সক্রিয় করেছিলেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলে এই সংকেত সাধারণত বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। সেই কারণেই বিমানটিকে জয়পুরে জরুরি আবতরণ করানো হয়।

মালভিয়ার সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বোমা হামলার হুমকির পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানটির জরুরি অবতরণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পুলিশকে জানানো হয়। তবে বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Latest News

কিউয়ি সফরের দল ঘোষণা পিছিয়ে দিল ভারত

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের একদিনের ও টেস্ট স্কোয়াড ঘোষণা পিছিয়ে দিল বিসিসিআই। জানা যাচ্ছে হর্ষিত...

More Articles Like This