জ্ঞানেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাহুলের, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া এবং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছেন তিনি। সোমবার দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে দিনভর রাজনৈতিক উত্তেজনার পর এই আবেদন জমা পড়ে।

প্রথমে প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল বিরোধী নেতাদের। কিন্তু প্রধান বিচারপতি তাঁদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি। তিনি জানান, বিরোধীরা যে বিষয়গুলি উত্থাপন করতে চাইছেন, সেগুলি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। তাই আইনি প্রক্রিয়া মেনেই এগোনোর পরামর্শ দেওয়া হয়।

আরও খবর :  আকাশে যুদ্ধবিমানের পিছনে ছোটা ছোট্ট মেয়েটিই আজ ইতিহাসের পাতায়! বায়ুসেনায় প্রথম মহিলা ফাইটার কমব্যাট লিডার ভাবনা কান্থ

এরপর সোমবার রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতারা সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিলে অংশ নেন। বিপুল জনসমাগমের কারণে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে পৌঁছতে পারেননি রাহুল। পরে তাঁর হয়ে আইনজীবী এস প্রসন্ন পিটিশন জমা দেন। আবেদনটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি উঠতে পারে।

রাহুল গান্ধী ছাড়াও এই আবেদনে স্বাক্ষর করেছেন বিরোধী জোটের আরও ১০ জন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি, ডি রাজা, মহুয়া মাঝি, সুপ্রিয়া সুলে এবং ই টি মহম্মদ বশির।

অন্যদিকে, বিরোধীদের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, বিরোধীরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিচারব্যবস্থাকে চাপে ফেলার চেষ্টা করছেন। ভোটচুরির অভিযোগের প্রমাণ নিয়েও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন তিনি।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This