নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ চলুক, আদালতের কাজে বাধা নয়! স্পষ্ট বার্তা প্রধান বিচারপতি সূর্য কান্তের

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে বিক্ষোভ চললেও সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজকর্মে কোনওভাবেই ব্যাঘাত ঘটানো উচিত নয়। সোমবার এমনই বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিতে বিধিনিষেধ জারি রয়েছে। এই পরিস্থিতিতে আইনজীবী, মামলাকারী এবং আদালতের কর্মীদের যাতায়াতে কোনও বাধা থাকা উচিত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টে (Supreme Court) আইনজীবীদের আটক করার বিষয়টি তুলে ধরেন প্রবীণ আইনজীবী আত্মারাম নাদকার্নি ও প্রদীপ রাই। তাঁদের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানান, সংশ্লিষ্ট বিষয়গুলি মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত হলে তা বিবেচনা করা হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ ও বিক্ষোভের জায়গা রয়েছে। তবে তার জেরে সুপ্রিম কোর্টের স্বাভাবিক বিচারপ্রক্রিয়া ব্যাহত হওয়া কাম্য নয়। আইনজীবী, মামলাকারী এবং আদালতের কর্মীদের নিজেদের দায়িত্ব পালনের জন্য নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দিতে হবে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “এ ধরনের গণতান্ত্রিক কার্যকলাপ চলতেই পারে, তবে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে ব্যাঘাত না ঘটাই শ্রেয় “।

আরও খবর :  জ্ঞানেশ-এসআইআর ইস্যুতে সাক্ষাতে ‘না’ প্রধান বিচারপতির

এদিন আইনজীবী প্রদীপ রাই বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এই প্রতিষ্ঠানটি তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছে এবং আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করছি। রাজনৈতিক দলগুলোর আমাদের কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত নয়।”

রাইয়ের এই বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি জানান যে, তিনিও আন্দোলনকারীদের কাছে একই আহ্বান জানিয়েছিলেন। আমি বিক্ষোভকারীদের কাছেও আবেদন করেছি। সব রাজনৈতিক দলের কাছেও সুপ্রিম কোর্টকে এর মধ্যে জড়ানো উচিত নয়। আইনজীবী, মামলাকারী, আদালতের কর্মীদের চলাচলে কোনো বাধা থাকা উচিত নয়। তাঁদের কাজ করতে দেওয়া উচিত।

Latest News

আকাশে যুদ্ধবিমানের পিছনে ছোটা ছোট্ট মেয়েটিই আজ ইতিহাসের পাতায়! বায়ুসেনায় প্রথম মহিলা ফাইটার কমব্যাট লিডার ভাবনা কান্থ

ওয়েব ডেস্ক : ছোটবেলায় আকাশে যুদ্ধবিমান দেখলেই মুগ্ধ হয়ে যেতেন তিনি। বিমান যতক্ষণ দেখা যেত, ততক্ষণ চোখ সরাতেন না।...

More Articles Like This