আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম হবে ‘ট্রাম্প ওশিয়ান’! কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

Must Read

ওয়েব ডেস্ক : আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প ওশিয়ান’ রাখা যেতে পারে! এমনই মন্তব্য করে নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার আমেরিকার টেনেসি প্রদেশের ক্লার্কসভিলে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে আমেরিকার নিজস্ব মহাসাগর ও একটি বড় নদী থাকা উচিত।

জনসভায় ট্রাম্প বলেন, আমেরিকার নামে একটি মহাসাগর এবং একটি বড় নদীর নাম থাকা উচিত। আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের মধ্যে কোনও একটির নাম ‘ট্রাম্প ওশিয়ান’(Trump Ocean) অথবা ‘ওশিয়ান অফ দ্য আমেরিকাস’ (Ocean of the Americas) রাখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই কথায় জনসভায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও হাততালি শোনা যায়।

আরও খবর :  নেপালে ফের হড়পা বান, ভেসে গেল বাড়িঘর ও সেতু

এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকার সরকারি ব্যবহারে নতুন নামটি চালু করা হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে এই নাম পরিবর্তন নিয়ে একমত নয় সব দেশ। দীর্ঘদিন ধরে মেক্সিকো উপসাগর নামেই পরিচিত ওই জলভাগ।

এ ছাড়াও, আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম বদলে ‘মাউন্ট ম্যাককিনলে’ ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যকে সম্মান জানিয়ে শৃঙ্গটির নাম ডেনালি করেছিলেন। এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলের কথা বলে ফের চর্চায় ট্রাম্প।

Latest News

শান্তিপূর্ণ আন্দোলনে ধরপাকড় করা যাবে না, মেট্রো-রেল বন্ধ করে আদালতে ভর্ৎসিত কেন্দ্র

ওয়েব ডেস্ক : ককরোচদের (CJP) বিক্ষোভ মোকাবিলায় ট্রেন বাতিল করে, মেট্রো পরিষেবা বন্ধ করে আদালতের সমালোচনার মুখে পড়ল সরকার।...

More Articles Like This