নিজের সিদ্ধান্তেই একা আমেরিকা! বিশ্ব কূটনীতির বদল নিয়ে বড় বার্তা জয়শঙ্করের

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্ব কূটনীতিতে বড় পরিবর্তন আসছে। আমেরিকার অবস্থান বদল এবং চীনের (China) ক্রমবর্ধমান প্রভাব আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। ৬২তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর দাবি, আমেরিকা (America) নিজের সিদ্ধান্তেই আগের তুলনায় আরও ‘একলা শক্তি’ হয়ে উঠেছে। একইসঙ্গে চিনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবও দ্রুত বাড়ছে।

আমেরিকার বর্তমান অবস্থান নিয়ে জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ওয়াশিংটনের এই পরিবর্তন কোনও পরিস্থিতির চাপে নেওয়া পদক্ষেপ নয়। এটি তাদের নিজেদের বেছে নেওয়া নীতি। তাঁর কথায়, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আমেরিকার এই আমূল অবস্থান বদল। পাশাপাশি আমেরিকা ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, যার প্রভাব এখন শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই।

আরও খবর :  প্লেগে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে ২০০! রাশিয়ায় বাড়ছে আতঙ্ক

চীনের উত্থানকে আন্তর্জাতিক ব্যবস্থার আরেকটি বড় পরিবর্তন হিসেবে তুলে ধরেন জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর বক্তব্য, বিশ্বের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ চীনের সঙ্গে যুক্ত। এই বিপুল অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবেও পরিণত হচ্ছে। ফলে চীনকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একইসঙ্গে বিভিন্ন দেশ নিজেদের হাতে থাকা অর্থনৈতিক ও কৌশলগত শক্তিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাজে লাগাচ্ছে।

জয়শঙ্কর আরও বলেন, উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলি এখন নিজেদের স্বার্থ সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়াচ্ছে। সব বিষয়ে একমত না হলেও নির্দিষ্ট স্বার্থে দেশগুলি একসঙ্গে কাজ করতে পারে বলে মনে করেন তিনি। কোয়াড, ব্রিকস, আন্তর্জাতিক সৌর জোট এবং দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক জোটের মতো বিভিন্ন উদ্যোগের উদাহরণও দেন বিদেশমন্ত্রী। তাঁর মতে, ঝুঁকি কমানো, সম্পর্কের বৈচিত্র্য এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতার মাধ্যমেই ধীরে ধীরে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This