সিইসির বিরুদ্ধে পথে ইন্ডিয়া জোট, হাত মেলাল বিজয়ের টিভিকেও

Must Read

ওয়েব ডেস্ক : অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলগা ভেত্ত্রি কাজগম বা টিভিকে (TVK) আনুষ্ঠানিক ভাবে যোগ দিল ইন্ডিয়া জোটে। শনিবার চেন্নাইয়ে তামিলনাড়ু কংগ্রেসের দফতর সত্যমূর্তি ভবনে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বৈঠকে প্রথমবার অংশ নেয় টিভিকে। দলের তরফে মন্ত্রী আধব অর্জুনা এবং মারিয়া উইলসন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর তামিলনাড়ু কংগ্রেস সভাপতি মানিক্কম ঠাকোর টিভিকের ইন্ডিয়া জোটে যোগ দেওয়াকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে ইন্ডি জোট যে যৌথ কর্মসূচি নিয়েছে তাতেও শামিল হবে বিজয়ের দল।

দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়া জোটের দলগুলি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানিয়েছে। বৈঠকে কংগ্রেস, টিভিকে, সিপিএম, সিপিআই, ভিসিকে, এমডিএমকে এবং আইইউএমএল-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টিভিকের অংশগ্রহণকে জোটের তরফে স্বাগত জানানো হয়েছে।

আরও খবর :  পঞ্জাব সীমান্তে গুলি নিয়ে পাক দাবি খারিজ দিল্লির! পাক কূটনীতিককে তলব, পাল্টা ইসলামাবাদেও ভারতীয় দূতকে ডাকা

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ ও ১৪ অক্টোবর তামিলনাড়ুর বিভিন্ন জেলার সদর দফতরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইন্ডিয়া জোটের শরিকরা। এরপর ১৫ অক্টোবর চেন্নাইয়ে বড় আকারের যৌথ বিক্ষোভ হবে। সেখানেও টিভিকে (TVK)-সহ জোটের সাতটি দল অংশ নেবে বলে জানানো হয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ।

এদিকে টিভিকের তরফে জানানো হয়েছে, দলের দুই মন্ত্রীর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়াই জোটে তাদের আনুষ্ঠানিক অংশগ্রহণের বার্তা। এমডিএমকে নেতা ভাইকোও টিভিকের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। তবে টিভিকে জাতীয় স্তরের ইন্ডিয়া জোটের বৈঠকে কবে থেকে অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়।

Latest News

সাড়ে ৩ হাজারের বেশি বাহিনী, স্পর্শকাতর বুথে বাড়তি নজরদারি! ভোটের আগে দুর্গ নন্দীগ্রাম-রেজিনগর

ওয়েব ডেস্ক : রাত পোহালেই নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনওরকম অশান্তি বা রাজনৈতিক অস্থিরতা যাতে...

More Articles Like This