ভোটের আগের রাতেই নন্দীগ্রামে বোমাবাজি! বিজেপি বুথ সভাপতির বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Must Read

নন্দীগ্রাম: ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচন। তার আগে রবিবার শেষ প্রচারের দিন। তার আগের রাতেই নন্দীগ্রামের গোকুলনগরে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিজেপির অভিযোগ, দলের বুথ সভাপতি দীনবন্ধু দাসের বাড়ির সামনে বোমা ছোড়া হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগরের বড়বাজার এলাকায় শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, দীনবন্ধু দাসের বাড়ির সামনেই বোমাবাজি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ।

পুলিশের তরফে ওই এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। বোমাগুলি কোথা থেকে এল এবং কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়ায় বলে স্থানীয়দের একাংশের দাবি। ভোটের মাত্র দু’দিন আগে এই ধরনের ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে নন্দীগ্রামে।

 

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This