পুজোর মুখেই বাংলা থেকে বিদায় বর্ষার! কমবে বৃষ্টি, বাড়বে গরম-আর্দ্রতার অস্বস্তি

Must Read

কলকাতা: পুজোর মুখেই বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের মরসুমে বৃষ্টির দাপট অনেকটাই কমতে পারে। তবে বৃষ্টি কমলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায়ের অন্যতম লক্ষণ হল টানা কয়েক দিন বৃষ্টিহীন আবহাওয়া, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং উত্তর ভারতের দিক থেকে অপেক্ষাকৃত শুষ্ক হাওয়া প্রবেশ করা। মহালয়ার আগে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া ঠিক কেমন থাকবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

রবিবার থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সামান্য শীতের আমেজ থাকলেও দুপুরে গরম এবং অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে। বেলা বাড়ার সঙ্গে আকাশ মেঘলা হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

আবহাওয়া দফতরের ১৫ অক্টোবর পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, ৮ থেকে ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অক্টোবরের মাঝামাঝি সময়েই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে।

Latest News

‘যাযাবর জীবন’ নয়, সন্তানদের ভবিষ্যতের লড়াই! ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করা মায়ের হাতে দুই সন্তানের কাস্টডি

নয়াদিল্লি: চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুরবাড়ি ছেড়েছিলেন তিনি। তার পর দুই সন্তানকে বড় করার পাশাপাশি নিজের কেরিয়ারও এগিয়ে নিয়ে...

More Articles Like This