পুজোর আগে আর ভাসবে না বাংলা! ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি, কবে পুরোপুরি বিদায় নেবে বর্ষা? জানাল হাওয়া অফিস

Must Read

কলকাতা: পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি থাকলেও বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। বর্ষা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বিদায়ের পথে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। শহরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পুজোর প্রস্তুতি, বাজার বা কেনাকাটায় বড় কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই। কলকাতায় আপাতত বৃষ্টির তুলনায় আর্দ্রতাজনিত অস্বস্তিই বেশি ভোগাতে পারে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী মঙ্গলবার ও বুধবারও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দফতরের সতর্কতায় আগামী ৭ অক্টোবরের পর দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের আবহাওয়া সতর্কতা নেই। অর্থাৎ বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমারই ইঙ্গিত মিলছে।

উত্তরবঙ্গেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও হতে পারে। তবে এই পরিস্থিতিও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গাপুজোর সময় ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত অনেকটাই কম। তবে পুজো এখনও কয়েক দিন দূরে থাকায় নির্দিষ্ট দিনের পূর্বাভাসে পরিবর্তন হতে পারে। অর্থাৎ, পুজোর আগে দু’-তিন দিনের বৃষ্টিতে সাময়িক ভোগান্তি হলেও বড়সড় বৃষ্টির আশঙ্কা নেই।

 

Latest News

‘বাম বধ’-এর পাল্টা হিটলার! এজেসি বোস রোডে পাশাপাশি দুই ব্যানার, পুজোর মুখে চড়ল রাজনৈতিক পারদ

কলকাতা: দুর্গাপুজোর মুখে কলকাতার রাজপথে শুরু হয়েছে ব্যানার-যুদ্ধ। এজেসি বোস রোডে সিপিএমের রাজ্য দফতরের কাছে প্রথমে দেখা গিয়েছিল ‘বাম...

More Articles Like This