শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি! প্রবল হচ্ছে সম্ভাবনা  

Must Read

ওয়েব ডেস্ক: শচীন তেন্ডুলকরের ১০০টা সেঞ্চুরির সবথেকে কাছাকাছি আছেন বিরাট কোহলি। তাঁর ঝোলায় আছে ৮৬টি শতরান। এখন প্রশ্ন হল, কিং কোহলি কি ভারতীয় ক্রিকেটের ঈশ্বরের রেকর্ড স্পর্শ করতে বা ভাঙতে পারবেন? তবে যেটা সমস্যা, কোহলি টেস্ট এবং টি২০ থেকে অবসর নিয়েছেন, এখন খেলেন শুধু ওডিআই। তার উপর তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ওডিআই বিশ্বকাপ পর্যন্তই ভারতের হয়ে খেলবেন তিনি।

কাজটা কঠিন নিঃসন্দেহে, তবে অসম্ভব নয়। আর মানুষটার নাম যেহেতু বিরাট কোহলি, তাই আশাবাদী হওয়াই যায়। আরও একটা কারণ হল, আগামী এক বছরে অনেকগুলো ওডিআই ম্যাচ খেলবে ভারত। ফলে কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি করার সুযোগ ও সম্ভাবনা দুই-ই আছে।

আগামী এক বছরে ভারতের ওডিআই সূচির একটা ফিরস্তি দেওয়া যাক—

আরও পড়ুন: বিশ্বকাপের আগে দঃ আফ্রিকায় ওডিআই সিরিজ খেলবে ভারত!

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে আরও একটা ম্যাচ আছে।

২) এরপরেই নিউজিল্যান্ডে যাবে ভারত, সেখানে রয়েছে পাঁচটি একদিনের ম্যাচ।

৩) তারপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবেন কোহলি।

৪) ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচ আছে।

৫) তারপর আছে ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপ। বাংলাদেশের মাটিতে ওই টুর্নামেন্টের ফাইনালে উঠলে সাতটি ম্যাচ খেলবে ভারত।

৬) এখনও চূড়ান্ত না হলেও, শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে ছয় ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন কোহলিরা।

৭) আর সবশেষে বিশ্বকাপ, যেখানে ফাইনালে পৌঁছতে পারলে মোট ১৩টা ম্যাচে ব্যাট করার সুযোগ পাবেন কিং কোহলি।

অর্থাৎ, আধুনিক ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটার হাতে পাচ্ছেন মোট ৩৮টি ম্যাচ, অবশ্যই এশিয়া কাপ এবং বিশ্বকাপের ফাইনালে উঠতে হবে তার জন্য। সাদা বলের ক্রিকেটে ভারতের যা শক্তি তাতে এটুকু আশা করা অন্যায় হবে না। আর, সম্ভাব্য ৩৮টি ম্যাচে ১৪টা শতরান বিরাট কোহলির কাছ থেকে আশা করাই যায়। তাহলে কি ঈশ্বরের রেকর্ডে ভাগ বসাবেন রাজা? সময়ই বলবে।

Latest News

মধ্যপ্রাচ্যে আরও শক্তি বাড়াচ্ছে আমেরিকা, পাঠানো হচ্ছে তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার-সহ ১০ হাজার সেনা

ওয়েব ডেস্ক : ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে আমেরিকা (America)। তৃতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক...

More Articles Like This