কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে এবার নিয়ন্ত্রণ অভিভাবকদের, থাকছে একাধিক নতুন ফিচার

Must Read

ওয়েব ডেস্ক : কিশোর-কিশোরীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারের ধরনও। সন্তান অনলাইনে কী করছে তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ থাকলেও ব্যক্তিগত প্রতিটি বার্তা পড়ে দেখার সুযোগ বা প্রয়োজন সবসময় থাকে না। সেই ভারসাম্য বজায় রাখতে কিশোরদের অ্যাকাউন্টের জন্য একগুচ্ছ নতুন ঐচ্ছিক অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালু করছে হোয়াটসঅ্যাপ।

নতুন ব্যবস্থায় অভিভাবক ও কিশোর মিলে অ্যাকাউন্টের কিছু গোপনীয়তা সংক্রান্ত সেটিংস ঠিক করতে পারবেন। এর মধ্যে রয়েছে কে কিশোরের প্রোফাইল ছবি দেখতে পারবে এবং কে তাকে হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে যুক্ত করতে পারবে। পরে কিশোর সেই সেটিংস কিছুটা শিথিল করতে চাইলে অভিভাবকের নির্ধারিত পিনের মাধ্যমে অনুমতি নিতে হবে।সংস্থার তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থার লক্ষ্য কিশোরদের অনলাইন ব্যবহারে অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়ার সুযোগ তৈরি করা।

আরও খবর :  ভারতে ৬টি নতুন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আনছে কিয়া!

গ্রুপে যোগ দেওয়া বা বেরিয়ে যাওয়ার খবরও জানতে পারবেন অভিভাবকরা। কিশোর কোনও হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে যোগ দিলে বা গ্রুপ ছেড়ে দিলে অভিভাবকের কাছে নোটিফিকেশন যেতে পারে। কোনও গ্রুপে সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা থাকবে।

চ্যানেল ও স্ট্যাটাস ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি নিয়ন্ত্রণ থাকবে। কিশোর কোনভাবে চ্যানেল ব্যবহার করবে, কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে, এসব বিষয় নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। মেটা এআই ব্যবহারের ক্ষেত্রেও থাকছে আলাদা নিয়ন্ত্রণ। ১৩ বছর বা তার বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য থাকা সাধারণ ব্যবস্থার পাশাপাশি ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে পারবেন অভিভাবকরা। এই ব্যবস্থায় মেটা এআই-এর সঙ্গে কিশোরের আলোচনার বিষয়বস্তুর ক্ষেত্রে আরও কিছু সীমাবদ্ধতা থাকবে।

তবে নতুন নিয়ন্ত্রণ চালু হলেও কিশোরদের ব্যক্তিগত চ্যাট বা ফোন কল দেখতে বা শুনতে পারবেন না অভিভাবকরা। হোয়াটসঅ্যাপের দাবি, ব্যক্তিগত বার্তা ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে কথোপকথনের বিষয়বস্তু সংশ্লিষ্ট চ্যাটের অংশগ্রহণকারীদের কাছেই সীমাবদ্ধ থাকবে।

Latest News

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধুন্ধুমার, আটক অতীশী-সহ বহু নেতা

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির (Delhi) যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র...

More Articles Like This