‘রিল’ দেখে জাল নোট ছাপা, পুলিশের জালে গুজরাতের সবজি বিক্রেতা  

Must Read

ওয়েব ডেস্ক: আয় কম, ব্যয় বেশি, ঋণে ডুবে গিয়েছিলেন গুজরাতের রাজকোটের এক সবজি বিক্রেতা। হাল ফেরাতে নোট জাল করা শুরু করেন তিনি। এ ব্যাপারে প্রশিক্ষণ নেন সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ দেখে। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে গ্রেফতার করেছে রাজকোট শহরের অপরাধ দমন শাখা এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ। তাঁর বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে ৬৫,৫০০ টাকার যন্ত্রপাতি এবং ২০০টা জাল নোট।

রাজকোটের ডিসিপি (অপরাধ দমন শাখা) জগদীশ বাঙ্গারওয়া জানিয়েছেন যে, কিষাণ সোলাঙ্কি নামের অভিযুক্ত ব্যক্তি শহরের মান্দাদুঙ্গার এলাকায় নিজের বাড়িতে ১০০ ও ৫০০ টাকার জাল নোট ছাপছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ক্রাইম ব্রাঞ্চ ও এসওজি-র একটি যৌথ দল ওই বাড়িতে অভিযান চালিয়ে সোলাঙ্কিকে আটক করে। পুলিশ সেখান থেকে ১০০ টাকার ২১৬টি এবং ৫০০ টাকার ৩টি জাল নোট উদ্ধার করে।

আরও পড়ুন: ‘গ্রেট হিরো’ ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে ইজরায়েল

পুলিশ একটি সিপিইউ, মনিটর, দুটি প্রিন্টার, একটি ল্যামিনেটর-হিটার মেশিন, বাটার পেপার এবং ১০০ টাকার নোটের ছাপযুক্ত কাগজও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৬৫,৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলাঙ্কি পুলিশকে জানান, তিনি সবজি বিক্রেতা হিসেবে কাজ করতেন এবং স্বল্প আয়ের কারণে তাঁর উপর ঋণের বোঝা জমে গিয়েছিল।

পুলিশের তথ্য বলছে, ইনস্টাগ্রাম ব্যবহারের সময় সোলাঙ্কি এমন একটি ‘রিল’ দেখতে পান যেখানে ১০০ ও ৫০০ টাকার জাল নোট তৈরির পদ্ধতি দেখানো হয়েছিল। তিনি ওই অ্যাকাউন্টের মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে টেলিগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে কথাবার্তা চালান। পুলিশ জানিয়েছে, টেলিগ্রামের কথোপকথনের মাধ্যমে সোলাঙ্কি জাল নোট ছাপানোর প্রক্রিয়া শিখেছিল।

অভিযুক্ত তদন্তকারীদের এও জানিয়েছেন, তিনি প্রশিক্ষককে ১০,০০০ টাকার জাল নোট দিয়েছিলেন এবং তার বিনিময়ে প্রশিক্ষক তাঁকে ৩,০০০ টাকা দেন। পুলিশ এখন সেই ব্যক্তির খোঁজ করছে যিনি প্রশিক্ষণ দিয়েছিলেন বলে অভিযোগ এবং এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

সুমিত নাগালের হারে এশিয়ান গেমসে পদক-শূন্য ভারতীয় টেনিস

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স দেশকে গর্বিত করেছে, মেয়েদের ক্রিকেট দল সোনা এনেছে। পুরুষদের ক্রিকেট দল সোনার জন্য লড়বে।...

More Articles Like This