মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড!

Must Read

ওয়েব ডেস্ক: একটুর জন্য, জাস্ট একটুর জন্য বেঁচে গেল শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। ভারতের হয়ে ৫০ ওভার ফর্ম্যাটে সবথেকে বড় রানের ওপেনিং জুটি শচীন-সৌরভের। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে দুই কিংবদন্তি ব্যাটার ২৫৮ রানের পার্টনারশিপ করেছিলেন। আজকের আগে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপও ছিল শচীন-সৌরভের দখলে। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫২ রান করেন তাঁরা।

বুধবার গুয়াহাটিতে শুভমান গিল এবং রোহিত শর্মা যা শ্রীলঙ্কার বিরুদ্ধে করা রেকর্ডটা ভাঙলেন। যখন মনে হচ্ছিল ২৫৮ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড ভেঙে যাবে, আউট হয়ে গেলেন রোহিত। জেডন সিলসের বলে ব্যক্তিগত ১০১ রানে এলবিডব্লু হয়ে গেলেন তিনি। তখন তাঁর আর গিল জুটি স্কোরবোর্ডে তুলেছে ২৫৫। অর্থাৎ তিন রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড।

আরও পড়ুন: ৩৫ তম সেঞ্চুরি রোহিত শর্মার, ক্যারিবিয়ান বোলারদের নিয়ে চলছে ছেলেখেলা  

এদিন ওডিআই কেরিয়ারের ৩৫ তম শতরান করলেন রোহিত শর্মা। গুয়াহাটিতে ৪০৫ রান তাড়া করতে নেমে তাঁর ব্যাট ঝলসে উঠল। এদিন ৭২ বলে ১০০ করে যে সেলিব্রেশন করলেন, তাতে বার্তা স্পষ্ট, আমি ফুরিয়ে যাইনি। শেষ পর্যন্ত ৭৫ বলে ১০১ করে জেডন সিলসের বলে এলবিডব্লু হলেন তিনি। রোহিতের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং করছেন অধিনায়ক শুভমান গিলও, তিনি করে ফেললেন ওডিআই কেরিয়ারের ২৩ তম শতরান।

তিরুবনন্তপুরমে ওডিআই-তে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে ১২,০০০ রানের মাইলস্টোন পেরোলেন ভারতীয় ক্রিকেটের আর এক মহীরুহ রোহিত শর্মা। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করলেন হিটম্যান। সমস্ত দেশ মিলিয়ে শচীন ও বিরাট ছাড়া তাঁর সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং এবং কুমার সঙ্গাকারা।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This