‘ইমাম মাহমুদের কাফেলা’ সন্দেহে বাংলায় এনআইএ-র বড় অভিযান, গ্রেফতার চার

Must Read

ওয়েব ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’-র সঙ্গে যোগাযোগের সন্দেহে পশ্চিমবঙ্গে (West Bengal) বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মঙ্গলবার ভোর থেকে রাজ্যের একাধিক এলাকায় তল্লাশি চালানোর পর চার জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকায় এই অভিযান চলে।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পিয়ার মহম্মদ শেখকে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। একই সময়ে বজবজের মিঠাপুকুর থেকে জুম্মান শেখ এবং পাশের বলরামপুর থেকে শাহরুল পুরকায়েতকে গ্রেফতার করা হয়। নরেন্দ্রপুরের কুসুম্বা এলাকা থেকেও আবদুল রফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)।

আরও খবর :  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন, দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে মুজিবর রহমান নামে এক যুবকের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তবে সেখানে তাঁর সন্ধান পাওয়া যায়নি। বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, মুজিবর বিজ্ঞানে স্নাতক এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। অনলাইনেও পড়াশোনা করতেন তিনি।

তদন্তের সূত্রপাত অসমে নথিভুক্ত একটি মামলা থেকে। গত বছরের ডিসেম্বরে অসম ও ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখার পর পশ্চিমবঙ্গের কয়েক জনের নাম তদন্তকারীদের হাতে আসে বলে এনআইএ সূত্রে খবর। এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যম থেকেও তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, ধৃতদের মধ্যে কয়েক জনের সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির যোগ রয়েছে। এই যোগসূত্র কতটা গভীর এবং সংগঠনের সঙ্গে তাঁদের কী ধরনের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের (Assam) একাধিক জায়গা এবং কেরলেও (Kerala) একই সঙ্গে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Latest News

স্কুল চত্বরেই দম্পতিকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্কুল চত্বরের মধ্যেই এক দম্পতিকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম...

More Articles Like This