অরুণাচলে অসম রাইফেলসের টহলদলের উপর জঙ্গি হামলা, নিহত এক জওয়ান, আহত ৪

Must Read

ওয়েব ডেস্ক : অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) চাংলাং জেলায় অসম রাইফেলসের টহলদলের উপর হামলার ঘটনায় শহিদ হলেন এক জওয়ান। আহত হয়েছেন আরও চার জন। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার সময় জওয়ানদের উপর হামলা চালানো হয়।

সকাল সাড়ে ৬টা নাগাদ ২১ নম্বর অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিলেন। ওই এলাকায় সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলছিল। সেই সময়ই টহলদলের উপর হামলা হয়। হামলায় গুরুতর আহত হন হাবিলদার জানখোকাই কুকি। তাঁর বয়স ৪২ বছর। পরে তাঁর মৃত্যু হয় বলে খবর।

আরও খবর :  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন, দ্রুত শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

আহত চার জওয়ানকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার পিছনে এনএসসিএন কে-ওয়াইএ গোষ্ঠীর জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করার লক্ষ্যে অভিযান চলছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

চাংলাংয়ের (Changlang) মায়ানমার সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। ওই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যাতায়াতের কারণে মাঝেমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়। নতুন করে টহলদলের উপর হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Latest News

স্কুল চত্বরেই দম্পতিকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্কুল চত্বরের মধ্যেই এক দম্পতিকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম...

More Articles Like This