এক মামলায় গ্রেফতার, এবার ফের হেফাজতের টানাপড়েন! সুমিত রায়ের নজর হাইকোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : গ্রেফতারির পর কেটে যায়নি বেশি দিন। এর মধ্যেই ফের একাধিক মামলায় হেফাজতে নেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। যদিও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করেনি আদালত।

সুমিতকে ঘিরে আইনি জটিলতার শুরু চলতি বছরের জুনে। শালবনি থানায় সরকারি জমি সংক্রান্ত একটি মামলা দায়ের হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অভিযোগ ছিল, সরকারি জমির চরিত্র বদলে ভুয়ো নথির মাধ্যমে তা ছোট ছোট অংশে বিক্রির একটি চক্র চলেছিল। সুমিত অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পরে আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। সেই আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

আরও খবর :  পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি

আগস্টে সুপ্রিম কোর্ট তদন্তে সহযোগিতার শর্তে তাঁকে গ্রেফতারির ক্ষেত্রে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। সেই সময় সুমিত একাধিকবার CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এরপর ১০ সেপ্টেম্বর পরিস্থিতি বদলে যায়। সুপ্রিম কোর্ট সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে আগের রক্ষাকবচ প্রত্যাহার করে। এরপরই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

এই পরিস্থিতিতেই সুমিতের পক্ষ থেকে ফের হাইকোর্টে আবেদন জানানো হল। তাঁর আইনজীবীর অভিযোগ, একটি মামলায় গ্রেফতার হওয়ার পরও তাঁকে একের পর এক মামলায় হেফাজতে নেওয়া হচ্ছে। সেই কারণেই দ্রুত আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তবে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করেনি আদালত।

Latest News

জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান

ওয়েব ডেস্ক : জলসংকট মোকাবিলায় মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে ভারত (India) ও ফ্রান্স (France)। দুই দেশের যৌথ উদ্যোগে...

More Articles Like This