তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্কে সোমবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীর দাবি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের হলফনামা, পালটা হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর কমিশনকে আরও তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে নির্বাচন কমিশন (Election Commission) অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (AITC) নাম এবং দলের সংরক্ষিত ‘ঘাস ও ফুল ’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। দুই গোষ্ঠীকেই আলাদা নাম ও প্রতীক দেওয়া হয়েছে উপনির্বাচনের জন্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত গত সপ্তাহে কমিশনের কাছে জানতে চেয়েছিল, বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করতে কতটা সময় প্রয়োজন।

আরও খবর :  ধর্ষণের গুজব ঘিরে উত্তপ্ত LPU, প্রশাসনের ভিডিও নিয়ে পড়ুয়াদের পালটা অভিযোগ

সোমবারের শুনানিতে দ্রুত শুনানি শেষ করার পক্ষে সওয়াল করে মমতা শিবির। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফে কমিশনের সামনে বক্তব্য ও প্রমাণ পেশের জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আদালত দু’পক্ষকেই চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য ও নথি জমা দেওয়ার সুযোগ দিয়েছে। এরপর কমিশনের হাতে থাকবে তিন মাস।

ফলে আগামী উপনির্বাচন কিংবা পরবর্তী পুরসভা নির্বাচনের আগে জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার উপর।

Latest News

পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ

ওয়েব ডেস্ক : পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় পথে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের (Computer Teachers)...

More Articles Like This