ভিক্ষা চাইতে এসে মোবাইল চুরি! কাঁকসায় ধরা পড়ল সন্দেহভাজন দুই ব্যক্তি, উদ্ধার ১২-১৩টি ফোন

Must Read

ওয়েব ডেস্ক : ভিক্ষা চাইতে আসার নাম করে বাড়িতে ঢুকে মোবাইল চুরির (Mobile Thief) অভিযোগ। কাঁকসার দোমরা গ্রামে এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে চুরি যাওয়া মোবাইলের খোঁজ করতে গিয়ে দুই সন্দেহভাজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কাছ থেকে ১২ থেকে ১৩টি মোবাইল উদ্ধার হয়েছে বলে দাবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোমরা গ্রামের বাসিন্দা গৌতম মুখার্জির বাড়ি থেকে দুটি মোবাইল ফোন উধাও হয়ে যায়। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সন্দেহ হয়, সকালে ভিক্ষা চাইতে আসা দুই ব্যক্তির সঙ্গে ঘটনার যোগ থাকতে পারে। এরপর বিষয়টি স্থানীয় ক্লাবের সদস্যদের জানানো হয়। শুরু হয় খোঁজাখুঁজি।

আরও খবর :  নারায়ণগড়ে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, বিপর্যস্ত খড়্গপুর-ওড়িশা রেল পরিষেবা

কিছুক্ষণের মধ্যেই গ্রামের কাছেই ওই দুই সন্দেহভাজনের সন্ধান মেলে। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। পরে তাঁদের কাছ থেকে গৌতম মুখার্জির বাড়ি থেকে চুরি যাওয়া দুটি ফোনের পাশাপাশি আরও বেশ কয়েকটি মোবাইল পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। উদ্ধার হওয়া ফোনগুলির মধ্যে কয়েকটি আশপাশের এলাকা থেকে চুরি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় ভিন রাজ্য থেকে আসা কয়েকজনের একটি দল থাকছিল। ওই দলে মহিলা ও কম বয়সী ছেলেমেয়েরাও ছিল বলে দাবি। সকালে ভিক্ষা করার অছিলায় তাঁরা বিভিন্ন বাড়িতে ঢুকতেন এবং সুযোগ বুঝে মোবাইল চুরি করতেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সন্দেহভাজনকে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া মোবাইলগুলিও পুলিশ হেফাজতে নিয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং উদ্ধার হওয়া মোবাইলগুলি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This