দক্ষিণ আফ্রিকায় পরপর ভয়াবহ ঘটনা, কয়েক ঘণ্টার ব্যবধানে নিহত ২৭

Must Read

ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় (South Africa) ফের ভয়াবহ বন্দুকবাজের হামলা। কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের দুই প্রান্তে দুটি পৃথক গণগুলির ঘটনায় মোট ২৭ জনের মৃত্যু (Death) হয়েছে। দুই হামলায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত কোনও ঘটনায়ই কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জোহানেসবার্গের (Johannesburg) কাছে শনিবার সন্ধ্যায় একটি বারে হামলা চালায় আট জন বন্দুকবাজ। প্রথমে বারের বাইরে থাকা গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে হামলাকারীরা ভিতরে ঢুকে গুলি চালাতে থাকে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ১৩ জন পুরুষ এবং চার জন মহিলা নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন। হামলার পর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে বন্দুকবাজরা পালিয়ে যায়।

আরও খবর :  বন্যার পর এ বার তুষারধসের আতঙ্ক নেপালে, নিখোঁজ ১০ পর্বতারোহী

পুলিশের তরফে এখনও হামলার সঠিক কারণ জানানো হয়নি। তবে পুলিশের এক আধিকারিকের দাবি, গত মাসে একই এলাকায় একটি খুনের ঘটনার বদলা নিতেই এই হামলা হয়ে থাকতে পারে। তদন্তকারীদের হাতে সন্দেহভাজনদের ছবি রয়েছে এবং কয়েক জনের পরিচয় সম্পর্কেও তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর কয়েক ঘণ্টা পর কেপটাউনের কাছের একটি টাউনশিপে আরও একটি গুলির ঘটনা ঘটে। রবিবার ভোরে একটি বিনোদনকেন্দ্রের বাইরে বন্দুকবাজরা হামলা চালায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। দুই হামলার ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরেই বন্দুকবাজদের হিংসা এবং গ্যাং-সংঘর্ষ বড় সমস্যা। বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহারও ব্যাপক। মাদক পাচার এবং বেআইনি খননকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ধরনের হামলা বাড়ছে বলে মনে করা হয়। এর মধ্যেই গত কয়েক দিনে ডারবানেও বন্দুকবাজের হামলায় ১১ জনের মৃত্যু হয়েছিল। ফলে পরপর হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This