৫ মাসের ভ্রূণ নষ্ট সন্তানের মৃত্যু হিসাবেই গণ্য হবে : হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : দুর্ঘটনায় পাঁচ মাসের বেশি বয়সের ভ্রূণের মৃত্যু হলে তার জন্য আলাদা ক্ষতিপূরণ দিতে হবে। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) লখনউ বেঞ্চ। আদালত জানিয়েছে, যথেষ্ট বিকশিত ভ্রূণের মৃত্যু মায়ের মৃত্যুর সঙ্গে এক করে দেখা যাবে না। পাঁচ মাসের বেশি গর্ভকাল হলে তাকে ক্ষতিপূরণের ক্ষেত্রে স্বাধীন সন্তানের ক্ষতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি অনাগত সন্তানের মৃত্যুর জন্যও পৃথক আইনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে।

এই মামলাটি ২০১৭ সালের একটি রেল দুর্ঘটনার সঙ্গে যুক্ত। ১৩ জুন ওই বছর সাত মাসের অন্তঃসত্ত্বা সাবিত্রী দেবী সীতাপুর জেলার বিসওয়ান রেলস্টেশনে জনসাধারণ এক্সপ্রেস থেকে নামার সময় পড়ে যান। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর গর্ভস্থ সন্তানেরও মৃত্যু হয়েছিল।

আরও খবর : বিমা কেনার খরচ কমবে? নতুন নিয়ম আনছে আইআরডিএআই

এরপর রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল সাবিত্রী দেবীর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিলেও গর্ভস্থ সন্তানের জন্য আলাদা ক্ষতিপূরণ দেয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পরিবারের তরফে হাইকোর্টে আবেদন করা হয়। মামলাটি শুনে বিচারপতি প্রশান্ত কুমার ট্রাইব্যুনালের ২০২৩ সালের সিদ্ধান্ত বাতিল করে রেলকে অতিরিক্ত ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

আদালত আরও জানিয়েছে, রেলওয়ে আইনে ‘ভ্রূণ’ শব্দটি আলাদা ভাবে উল্লেখ না থাকলেও দুর্ঘটনার ক্ষেত্রে রেলের দায় এড়ানোর সুযোগ নেই। সংশোধিত রেল দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষতিপূরণ বিধি অনুযায়ী ওই ৮ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস  

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের দশম দিনে (২৮ সেপ্টেম্বর) আটটি পদক জিতল ভারত। এর মধ্যে অ্যাথলেটিক্সে এল ছ’টি পদক। নাগোয়ায়...

More Articles Like This