হ্যারি কেনের পেনাল্টি মিস, ঘরের মাঠে স্পেনের কাছে হার ইংল্যান্ডের  

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে এঁটে উঠতে পারল না ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে ২-৩ ফলে হেরে শুরু হল তাদের উয়েফা নেশনস লিগ যাত্রা। তবে ২০২৪ সালের ইউরো কাপের ফাইনালের মতো একপেশে খেলা হয়নি। ওয়েম্বলি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে প্রায় সমানে সমানে লড়েছে ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেন পেনাল্টি মিস না করলে খেলার ফল অন্যরকম হতে পারত।

স্পেনের আক্রমণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে তারা এদিন যে তিনটি গোল করেছে, তার দুটোই ইংরেজ রক্ষণের ভুলে। ম্যাচের একদম শুরুতেই (২ মিনিট) মার্ক গেহির অসতর্কতার সুযোগ নিয়ে ১-০ করেন লামিনে ইয়ামাল। ইংল্যান্ড ম্যাচে ফেরে খেলার ৩৬ মিনিটে। জুড বেলিংহ্যামের থ্রু পাস ধরে সমতা ফেরান অ্যান্থনি গর্ডন।

আরও পড়ুন: এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা? জেনে নিন

চার মিনিটের মধ্যে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। বক্সের মাঝামাঝি জায়গা থেকে তাঁর হেড করা বল মার্ক কুকুরেয়ার পা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মিনিট দশেকের মধ্যে পেনাল্টি পায় ইংল্যান্ড। এ সময়ে এগিয়ে গেলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত। কিন্তু এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন কেন। তাঁর শট ক্রসবারে লেগে ফিরে এল।

বিশ্বকাপ জেতা কোনও দল এই সুযোগ হাতছাড়া করে না। পরিবর্ত হিসেবে নামা আলেক্স বায়েনা ৬০ মিনিটে ২-২ করেন। তাঁরই পাস থেকে ৭৪ মিনিটে জয়সূচক গোল করেন মিকেল ওয়্যারজাবাল। এখান থেকে ইংল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি।

 

Latest News

পুজোর মুখে স্বস্তি টালা প্রত্যয়ের! জমি দখল ও তোলাবাজির মামলায় আগাম জামিন ধ্রুবজ্যোতির, কী বলল হাইকোর্ট?

দুর্গাপুজোর মুখে স্বস্তি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো কমিটি টালা প্রত্যয়ের অন্যতম কর্তা ধ্রুবজ্যোতি বসুর। জমি দখল ও তোলাবাজির অভিযোগে...

More Articles Like This