কঙ্গোয় বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, মৃতদের মধ্যে দুই শীর্ষ সামরিক আধিকারিক

Must Read

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) বিমান দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে রয়েছেন দুই শীর্ষ সামরিক আধিকারিক। শুক্রবার দুর্ঘটনার কথা জানিয়েছে কঙ্গোর সেনাবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাটালাইয়ে তিয়েন্দে এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়ার মৃত্যু হয়েছে।

কঙ্গোর (Congo) সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানিয়েছেন, দুই জেনারেল ছাড়াও প্রতিনিধি দলের ১২ জন সদস্য এবং বিমানের কর্মীরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে ফিরছিল বিমানটি।

আরও খবর :  হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাঝপথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর কেনজে এলাকায় বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

কঙ্গোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ট্রাইফন কিন-কিয়েই মুলুম্বা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অন্যদিকে, কঙ্গোর সেনাবাহিনী বর্তমানে দেশের পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। তাদের মধ্যে রয়েছে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীও।

Latest News

‘ভূতের’ গুজবে চিতকারা বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ, ভাঙচুর পুলিশের গাড়িতে

ওয়েব ডেস্ক : ‘ভূত’ নিয়ে ছড়ানো একটি গুজবকে কেন্দ্র করে পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার চিতকারা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল। শুক্রবার...

More Articles Like This