ইউপিআইতে ২ হাজারের বেশি টাকার রেল টিকিট কাটলেই বাড়তি ৫ টাকা? ১৫ অক্টোবর থেকে কী বদলাবে, জানুন

Must Read

ওয়েব ডেস্ক: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর প্রযোজ্য হবে। তবে রেল, জ্বালানি, টেলিযোগাযোগ এবং বিমার মতো কয়েকটি পরিষেবাকে বিশেষ শ্রেণিতে রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলিতে নির্দিষ্ট অঙ্কের বেশি লেনদেনে ০.৪ শতাংশের পরিবর্তে পাঁচ টাকা মাশুল ধার্য হবে।

ধরা যাক, কোনও যাত্রী আইআরসিটিসির মাধ্যমে ইউপিআই ব্যবহার করে ৩ হাজার টাকার টিকিট কাটলেন। সে ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ টাকা এমডিআর প্রযোজ্য হবে। কিন্তু যাত্রীকে ৩,০০৫ টাকা দিতে হবে না। তাঁর টিকিটের দাম থাকবে ৩ হাজার টাকাই। অতিরিক্ত পাঁচ টাকা বহন করতে হবে ব্যবসায়ী বা পরিষেবা প্রদানকারী পক্ষকে।

অন্য দিকে, সাধারণ ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর ধার্য হলেও তার সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৩০০ টাকা। ব্যক্তিগত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই নতুন মাশুল প্রযোজ্য হবে না। ছোট ব্যবসায়ীদের জন্যও নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ব্যবসায়ীরা যাতে এই মাশুল গ্রাহকদের উপর চাপিয়ে না দেন, তা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নতুন নিয়মের কারণে ইউপিআইতে রেল টিকিট কাটার সময় যাত্রীদের আলাদা করে পাঁচ টাকা দেওয়ার কথা নয়।

Latest News

বাঁকুড়ার রামসাগরের মাছের ডিমপোনায় জি আই তকমার দাবি, জোরালো হল ব্যবসায়ীদের আওয়াজ

ওয়েব ডেস্ক : সারা ভারতবর্ষে মাছের ডিমপোনার আঁতুরঘর হিসেবে পরিচিত বাঁকুড়ার (Bankura) রামসাগর। এলাকার উৎপাদিত মাছের ডিমপোনা দেশের বিভিন্ন...

More Articles Like This